Main Menu

রানওয়েতে বন্যার পানি, ওসমানী বিমানবন্দর বন্ধ ঘোষনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দর তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফলে বিমানবন্দরটিতে আজ (শুক্রবার) থেকে তিনদিন কোন ধরণের ফ্লাইট ওঠানামা করবে না বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

তিনি জানান, বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে এসেছে। এছাড়া সিলেটজুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিনদিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিনের মতোই আমাদের ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ ও বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। কিন্তু রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় এখন থেকে আর কোনো ফ্লাইটের অবতরণ কিংবা উড্ডয়ন সম্ভব হচ্ছে না।

 

Share





Related News

Comments are Closed