Main Menu

কোম্পানিগঞ্জে বন্যার পানির স্রোতে ভেসে গেল ট্রাক, চালক ও হেলপার নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখালে বন্যার পানির স্রোতে ভেসে গেছে ট্রাক, চালক ও হেলপার নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় তেলিখাল এলাকার ভোলাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ভেসে যাওয়া ট্রাক, হেলপার ও চালকের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ট্রাকের মালিক শাহ খালেদ আহমদ।

খালেদ জানান, তাঁর ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৩১৮৩) নম্বরের মালবিহীন খালি ট্রাকটি ভোলাগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে আসার সময় তেলিখাল ইউনিয়নের মূল সড়কে পানির প্রবল স্রোতে তলিয়ে যায়।

সে সময় ট্রাকের চালক ও হেলপার ছিলেন। অনেক খোঁজখুজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

এরআগে বৃহস্পতিবার বিকেলে সিলেট সদর উপজেলার কান্দিগাওয়ে এক কিশোর বন্যার পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছে।

Share





Related News

Comments are Closed