দেশে আরও ১৬২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে।সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এনিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনের করোনা শনাক্ত হলো।
তবে করোনায় আক্রান্ত হয়ে টানা ১৫ দিন কারো মৃত্যু হয়নি দেশে। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত আছে।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২ জুন থেকে দেশে ক্রমাগত করোনা সংক্রমণ বেড়ে চলেছে। ২ জুন ২২ জন, ৩ জুন ২৯ জন, ৪ জুন ৩১ জন, ৫ জুন ৩৪ জন, ৬ জুন ৪৩ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন, ১০ জুন ৬৪ জন, ১১ জুন ৭১ জন, ১২ জুন ১০৯ জন ও ১৩ জুন সোমবার ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ১৬২ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ৩ দশমিক ৫৬ শতাংশ দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৭৯ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
Related News
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More



Comments are Closed