জাবির বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক ইস্রাফিল আহমেদ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করে কর্মস্থলে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইস্রাফিল আহমেদ।
এর আগে গত ১৩ জুন (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মাহবুবুল কবির হিমেলের অনুরোধের প্রেক্ষিতে ১৪ জুন পূর্বাহ্ন থেকে তাকে প্রভোস্টের দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হলো। উক্ত তারিখ থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইস্রাফিল আহমেদ আগামী দুই বছরের জন্য উক্ত হলের প্রভোস্ট নিয়োগ দেয়া হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
দায়িত্ব গ্রহণকালে অধ্যাপক ইস্রাফিল আহমেদ বলেন, ‘যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ ও আমার জন্য একটি গুরুদায়িত্ব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের মাধ্যমে তাদের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা। গণরুম নামক যে সংস্কৃতি রয়েছে তা বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। এছাড়া ছাত্রত্বের মেয়াদ শেষ হওয়ার পরও যারা হলে অবস্থান করছে তাদেরকে দ্রুত হল ত্যাগের জন্য বলা হবে।’
এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান, হল কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed