নেত্রকোণায় অনুমোদনহীন ২টি প্রাইভেট হাসপাতালে সিলগালা
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহের তালিকা প্রস্তুত করে অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২৮ মে) দুপুরে নেত্রকোণার পৌরশহরের নাগড়া এলাকার তানিয়া ও লির্বাটি নামে দুইটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও নিয়ম বহির্ভূত হাসপাতাল কার্যক্রম চালানোর অপরাধে জরিমানা ও বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় হাসপাতাল দুটিকে পাঁচ হাজার করে ২ টি প্রতিষ্ঠানে মোট দশ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে সাথে ছিলেন নেত্রকোণা সদর হাসপাতালের ডাক্তার মোঃ শামসুজ্জামান মেডিকেল অফিসার, নেত্রকোণা সদর হাসপাতাল।
পরে হাসপাতালে থাকা রোগীদের চিকিৎসার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
নেত্রকোনা জেলায় মোট ১৩১টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে অনুমোদন আছে ৮৩টির, আর অনুমোদনহীন ৪৮ টি।
নেত্রকোণা জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যমতে জেলায় প্রাইভেট হাসপাতাল রয়েছে ২৯ টি। অনুমোদন আছে ১৯ টির আর অনুমোদন নেই ১০ টি। অনুমোদনহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চলমান থাকবে বলে জানান জেলা সিভিল সার্জন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার বলেন আমাদের কার্যক্রম চলমান থাকবে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed