Main Menu

ব্রেইন টিউমারে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা সন্তান জামাল বাঁচতে চায়

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জামাল আহমদ একজন সমাজকর্মী ও ফটোগ্রাফার। সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ির বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা হরমুজহ আলী সন্তান। টগবগে এই তরুণ আকস্মিক ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। ছেলের চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

জামাল বর্তমানে ঢাকা মগবাজারের ডা.সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। কিছুদির আগেও হাসিখুশি প্রাণবন্ত ছিলেন জামাল। সমাজসেবা পরিবারের নিষ্টাবান কর্মী হিসেবে অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন জামাল। তিনি একজন ভাল ফটোগ্রাফার। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সিটি স্ক্যান করে ব্রেইন টিউমারের কথা জানান ডাক্তাররা। তারপর থেকে পুরো পরিবারে নেমে আসে অন্ধকারের ছাপ।

Manual7 Ad Code

ওসমানী হাসপাতাল সমাজসেবা অফিসার জাহানারা বেগম জানান,জামাল চাকুরি করেন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেট নগরীর রায়নগরের সরকারি শিশু পরিবারে (বালিকা) তিনি একজন চতুর্থ শ্রেণি কর্মচারী । তার বাবা মহান মুক্তিযুদ্ধের অংশ গ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু সহায় সম্পদ নাই তাঁর। ভর্তির পর থেকে জামালকে আইসিইউতে রাখা হয়েছে।

প্রায় ১মাস অতিবাহিত হলেও এখনো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। এদিকে সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ এই প্রতিবেদককে জানান, জামালের অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হবে । শনিবার এখানে ভর্তির সম্ভাবনা রয়েছে। জামালের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পরিবারের অবস্থাও সচ্ছল নয়। তার জন্য প্রতিদিন বিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ হচ্ছে। এই টাকা যোগাড় করতেও পরিবারকে হিমশিম খেতে হচ্ছে। যার কারণে তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।

Manual6 Ad Code

হাসপাতালের সিট ভাড়া,ওষুধ, দৈনন্দিন খরচসহ আরও কয়েক লাখ টাকার প্রয়োজন। এত টাকা যোগাড় করার মতো অবস্থা নেই জামালের। বাড়িতে ঘর-ভিটা ছাড়া আর কোনো জমিও নেই। তাই জামালের পরিবার উপায়ান্তর না পেয়ে সবার সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার জন্য মোবাইল (বিকাশ) ০১৭১১-৩৮৯৩৯৬, ০১৭১০-৪৪৭৪৭৫ ও ০১৭৬৭-৪৯৫৭৭৬।

Manual6 Ad Code

এদিকে ব্রেইন টিউমারে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা সন্তান জামালের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি,প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিসহ সমাজের বিত্তবানদের মানবিক কারণে সাহায্যের হাত প্রসারিত করার আহবান জানিয়েছেন সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code