দেশে আরো ৩২ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেষে নতুন করে আরও শনাক্ত হয়েছেন ৩২ জন। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জন।
এসময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। এনিয়ে দেশে টানা ২৬ দিন করোনায় কোনো মৃত্যু হয়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে। এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়।
মঙ্গলবার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময়ে সুস্থ হয়েছেন ২৫৮ জন। সর্বমোট ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৭ জন।
এর আগে গত সোমবার (১৬ মে) দেশে ৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed