Main Menu

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামে বজ্রপাতে আব্দুস সোবহান (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এঘটনায় আরও দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৩ মে) বিকেলে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন কাড়ারাই গ্রামের আশিকুর রহমানের ছেলে রিপন আহমদ, ভাই রফিক আলী ও ভগ্নিপতি আব্দুস সোবহান। বিকালে প্রচুর বজ্রবৃষ্টি হলে বজ্রপাতের আঘাতে তার ভাই রফিক আলী ও ছেলে রিপন আহমদ এবং তাঁর ভগ্নিপতি গুরুত আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁর ভগ্নিপতিকে আব্দুস সোবহানকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুস সোবহান শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাসকুঁড়ি গ্রামের বাসিন্দা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. খালেদ চৌধুরী বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed