দেশে আরো ১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে টানা ১৬ দিন দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। এর আগে গত ২০ এপ্রিল সবশেষ দেশে করোনায় একজনের মৃত্যু হয়।
শুক্রবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ে সুস্থ হয়েছেন ২৫৮ জন করোনা রোগী।
সবশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ১৮ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার (৫ মে) দেশে করোনায় আক্রান্ত হন ৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed