দেশে আরো ১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এতে করে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ে সুস্থ হয়েছেন ৩৬৩ জন করোনা রোগী। এখন পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ৮২০ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ।
এর আগে বুধবার (২৭ এপ্রিল) দেশে করোনায় কেউ মারা যায়নি। এ সময়ে দেশে ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed