চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৬ আগস্ট শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি নিয়ে ডিনদের সমন্বয়ে প্রথম সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি আগামী ১৬ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, আমরা গত ৪ এপ্রিল ডিন কমিটির এক সভায় ১৬ আগস্ট একটা সময় নির্ধারণ করেছি। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না। একটি সময়সূচি নিয়ে আমরা সামনে আগাতে চাচ্ছি। পরিবেশ পরিস্থিতি ঠিক থাকলে ১৬ আগস্ট থেকে শুরু হতে পারে।
Related News
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়েRead More
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরRead More



Comments are Closed