ভালুকায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ ৩জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের উত্তর রাংচাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলী (৪৫) ও শাকিল (২০)।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় একটি অটোরিকশা রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছিল। এমন সময় গফরগাঁও থেকে আসা ভালুকাগামী একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন মারা যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিল নামে এক যুবককে মৃত ঘোষণা করেন।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed