Main Menu

গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে: পংকী

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবীতে সিলেট নগরীর ভাতালিয়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই সমাবেশ হয়।

Manual6 Ad Code

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।

বক্তব্যে তিনি বলেন, ‘এ সরকার একটি গণ-বিরোধী সরকার। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে অথচ এ সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। আওয়ামী দুঃশাসনের অবসান করতে গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।’

Manual1 Ad Code

কৃষকদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর শাখার আহ্বায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুজ জব্বার তুতু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সদস্য সচিব মকসুদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আফসর খান, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলী লাহীন।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিনুর রহামন খোকন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, মহানগর কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুন নুর, আব্দুজ জব্বার মদই, আমির হোসেন, ময়নুল হক স্বাধীন, সাকিল আহমদ খান, রেজওয়ান আহমদ, মহসিন রেজা, ছইদ আলী, নুরুল ইসলাম, সফিক আমদ চৌধুরী, জাকির হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মানিক মিয়া, ২৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি শামিম আলী, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকির হোসেন, ৭ নম্বর সাধারণ সম্পাদক পলাশ আহমদ চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক রেজওয়ান রনি, কৃষক দল নেতা আব্দুর রহিম, শিফন চন্দ্র, বদরুল আলম, বেলাল হোসেন, মাহফুজ আলম, জয়নাল উদ্দিন, মাওলানা উসমান, আমজাদ আলী, সাহাবুদ্দিন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর কৃষকদলের সদস্য শামীম আহমদ এবং সভায় ৭, ৮, ৯ ও ২৪ নম্বর ওয়ার্ড থেকে পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে সভায় যোগদান করেন ওয়ার্ড নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code