ভোলাগঞ্জে আগুনে দুই দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আদর্শগ্রাম এলাকায় আগুন লেগে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমআর নামাজের সময় ভোলাগঞ্জ আদর্শগ্রামের ‘আম্মাজান কফি হাউজে’ ধোঁয়া উড়তে দেখেন কয়েকজন। পরে তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করা হয়। একপর্যায়ে দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুনে আম্মাজান কফি হাউজ এবং পার্শ্ববর্তী বাসন্তী স্টোর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দোকানদার সুজিত সরকার ও সায়েদ আহমদ জানান, জুমআর নামাজের সময় দোকান বন্ধ ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের অন্তত ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, আগুনে দুটি দোকানের ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed