জাবির প্রথম বর্ষের ক্লাশ শুরু ৯ মার্চ, হবে অনলাইনে
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাশ আগামী ৯ মার্চ থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আগামী ০৯-০৩-২২ তারিখ বুধবার থেকে শুরু হবে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল প্রাপ্তির জন্য তারিখ ০৮-০৩-২২ থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত
https://dev1.junivserver.com/ লিংক হতে প্রাপ্ত নির্দেশাবলি অনুসরণপূর্বক
https://www.juniv.edu/student-email/apply লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। দশটি অনুষদে ৩৪ টি বিভাগ ও তিনটি ইন্সটিটিউটে ১৮৮৯ সিটের বিপরীতে ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed