ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানচাপায় সিএনজির ৪ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী মারা গেছেন।
বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টায় বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটমুখী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), দুদু মিয়া (৬২), ফরিদ মিয়া (৪২) ও খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।
এ দুর্ঘটনায় অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত ৩ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে হোসনে আরা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ফরিদ মিয়াকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed