Main Menu

জাতীয় ভোটার দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে চতুর্থ বারের মতো বুধবার (২রা মার্চ) পালিত হবে জাতীয় ভোটার দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

উল্লেখ্য, সরকার ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয়। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২রা মার্চ করা হয়।

Share





Related News

Comments are Closed