উজির মিয়ার মৃত্যূ, এসআই দেবাশীষসহ ২ জনের বিরুদ্ধে মামলা
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশি নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগে এসআই দেবাশীষ, এসআই আলাউদ্দীনের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে নিহতের ভাই মামলা দায়ের করেছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজের আদালতে নিহত উজির মিয়ার ভাই ডালিম মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ সময় দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার মামলা আমলে নিয়ে এফআইআর গণ্যে আদেশ দিয়ে পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন। মামলায় বাদী পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন প্রদীপ কুমার নাগ, রবিউল লেইস।
মামলার বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন।
এর আগে এ ঘটনায় রোববার শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক এসআই দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে ২ সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি বুধবার রাতে একটি গরু চুরির মামলায় সন্দেহজনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। পরে ২১ ফেব্রুয়ারি নিজ বাড়িতে উজির মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে ২১ ফেব্রুয়ারি বিকেলে নিহত উজির মিয়ার স্বজনরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের সু-বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।
বর্তমানে জেলা প্রশাসক কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট পৃথক ২টি এবং অতিরিক্ত ডিআইজির একটি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার নিহতের ঘটনার তদন্ত চলছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed