রুমায় পিতা ও তাঁর ৪ ছেলেকে পিটিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের রুমায় কুসংস্কার নিয়ে বিরোধের জেরে পাড়াপ্রধান এবং তার চার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবু পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবুপাড়া কারবারি (পাড়া প্রধান) ল্যাংরুই ম্রো (৬০), তার ছেলে রুংথুই ম্রো (৪৫), রিংরাও ম্রো (৩৫), লেংঙিন ম্রো ও মেনওয়াই ম্রো।
জানা গেছে, রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের আবুই পাড়ার পাড়া কারবারির সঙ্গে স্থানীয়দের বিচার সালিশ ও তাবিজ কবজ নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াকারবারীর বাসায় গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে পিটিয়ে কারবারীসহ একই পরিবারের ৫ জনকে হত্যা করা হয়।
রুমার গ্যালেংগা ইউনিয়নের চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, এলাকাবাসীরা পাড়াপ্রধান ও তার চার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। ওখানে নেট না থাকায় বিস্তারিত জানতে পারিনি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
বান্দরবান পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার বলেন, রুমার দুর্গম গালঙ্গ্যা ইউনিয়নে আবুই পাড়ায় পাড়াকারবারিসহ একই পরিবারের ৫ জন নিহত হওয়ার খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে যাচ্ছে। দুর্গম স্থান হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হচ্ছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed