Main Menu

সারাদেশে দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈশাখী নিউজ ডেস্ক: ফোর-জি নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পাশাপাশি সারাদেশে যত দ্রুত সম্ভব ফাইভ-জি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, সভায় ফাইভ-জি চালু করতে ১ হাজার ৫৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। পাশাপাশি গ্যাস-বিদ্যুতের ভর্তুকিও কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন, একইসঙ্গে গ্যাস-বিদ্যুতের বকেয়া আদায়ের তাগিদ দিয়েছেন তিনি। সরকারি-বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে গ্যাস-বিদ্যুতের বকেয়া টাকা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বড় বড় খাতে যারা বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করেন তারা গরিব নয়। গুলশান বনানীতে যারা বসবাস করেন তারা গরিব নয়। সেজন্য প্রাথমিকভাবে বড় বড় শিল্প খাতের গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমাতে বলেছেন। এ ছাড়া ভর্তুকি কমানোর কৌশল বের করতে বলেছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, যখন বিদ্যুৎ নিয়ে কথা হচ্ছিল, বিদ্যুতের মিটারিং নিয়ে, তখন মিটারিংয়ে বিদ্যুতের মূল্য, বিদ্যুতের কস্ট, বিদ্যুতের নানা ব্যবহার নিয়ে অনেক কথা-বার্তা হয়েছে। তখনই এ কথাটা এসেছে যে, ভর্তুকি আমরা অনেক ক্ষেত্রে দিচ্ছি। বিদ্যুতের ক্ষেত্রেও দিচ্ছি। এটা থেকে আমাদের বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে।

সভাসূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি পর্যায়ে এখন বিদ্যুতের বিল বকেয়া আছে প্রায় ৯ হাজার কোটি টাকা। আর গ্যাসের বিল বকেয়া আছে ৬ হাজার ৩৬৫ কোটি টাকা।

বৈঠক শেষে এম এ মান্নান সাংবাদিকদের জানান, সরকারপ্রধান গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি থেকে সরে আসতে বলেছেন। পর্যায়ক্রমে ভর্তুকি থেকে সরে আসতে কৌশল নির্ধারণেরও নির্দেশ দিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed