Main Menu

শাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

বৈশাখী নিউজ ডেস্ক: মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

রোববার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

রেজিস্ট্রার বলেন, গত ১৩ ফেব্রুয়ারির বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভার সিন্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। এরআগে ১৫ ফেব্রুয়ারি অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয়। তারআগে ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সকল হল সমূহ খুলে দেওয়া হয়।

গত ১৬ জানুয়ারি জরুরী সিন্ডিকেট সভা ডেকে শাবিপ্রবি বন্ধ ঘোষণা করা হয়েছিলো।

Share





Related News

Comments are Closed