এনআইডির সমস্যা সমাধানে ফের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক : সারাদেশে মৃত স্ট্যাটাস, মানসিক ভারসাম্যহীন ও দ্বৈত ভোটারদের সমস্যা সমাধানে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ফের নির্দেশ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ।
এনআইডির উপপরিচালক মোহাম্মদ শাহীন আকন্দ স্বাক্ষরিত বার্তায় কমিশনের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
গত বছর দুই দফা চিঠি দিলেও সমস্যাগুলো সমাধান হয়নি বলে মনে করছে এনআইডি অনুবিভাগ। সেজন্য আবার সমস্যাগুলো সমাধানে অনুরোধ করা হয়েছে।
এনআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৃত স্ট্যাটাস, মানসিক ভারসাম্যহীন ও দ্বৈত ভোটারদের সমস্যা সমাধানে গত বছর ২০ সেপ্টেম্বর ও ২৫ নভেম্বর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠি দেয় কমিশন। বর্তমানে এই বিষয়ে আবারও চিঠি দিয়েছে ইসি। কিন্তু ছয় মাস অতিবাহিত হলেও সাধারণ মানুষ এখনও এই তিন সমস্যা সমাধানে ইসির প্রধান কার্যালয়ে আসছে।
নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/ থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়।
এ প্রসঙ্গে এনআইডির মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেন, সারা দেশে মাঠ পর্যায়ে ইসির কর্মকর্তাদের মৃত, মানসিক ভারসাম্যহীন ও দ্বৈত ভোটার সমস্যা সমাধান গত বছর দুই বার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও মানুষ এসব সমস্যা সমাধানে ইসি ভবনে আসছেন। সেজন্য আবারও নির্দেশনা দেওয়া হয়েছে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed