গৌরীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় ওই শিক্ষার্থীর বাসা থেকে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
জুবায়ের ইবনে নূর প্রজ্ঞা উপজেলার মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কালনের ছেলে। তিনি রাজধানীর ইর্স্টান ইউনিভার্সিটির আইন বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ওই যুবক বাসার একটি কক্ষের দরজা বন্ধ করে ফাঁস নেয়। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed