ফের লাইফ সাপোর্টে লতা মঙ্গেশকর
বিনোদন ডেস্ক: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ভেন্টিলেশনে দেওয়া হয়েছে সুর সম্রাজ্ঞীকে। আপাতত আইসিইউতেই ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। এমন খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করছেন গুণী এই শিল্পীর ভক্ত-অনুরাগীরা।
এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন এই শিল্পী। চিকিৎসক প্রতীত সমদানির অধীন একটি বিশেষ মেডিকেল বোর্ড তৈরি করে চলছিল লতা মঙ্গেশকরের চিকিৎসা। এরই মধ্যে আবারও অবস্থার অবনতি ঘটে লতার। কোনো রকমের ঝুঁকি না নিয়েই তাকে তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয়।
এর আগে জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। করোনার মৃদু উপসর্গ থাকলেও নিউমোনিয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর ৯ জানুয়ারি থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মাঝে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও হঠাৎ আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। টানা ২০ দিনের বেশি সময় হাসপাতালে রয়েছেন লতা মঙ্গেশকর। কিন্তু তিন সপ্তাহ পার করেই আবারও বাড়ল উদ্বেগ।
ভারতীয় বরেণ্য এই শিল্পীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আবেদন করা হয়েছে–ভেসে বেড়ানো ভুয়ো খবরকে গুরুত্ব না দেওয়ার জন্য।
Related News
জামিন বাতিল, পরিমণিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
বিনোদন ডেস্ক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও ভাঙচুরের অভিযোগে হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমণিরRead More
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More



Comments are Closed