বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। ছুটি বাড়লেও জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।’
এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে এম এ খায়ের জানান, মহামারি করোনাভাইরাসের কারণে আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। ফলে আগামী ৬ ফেব্রুয়ারির পর আরও দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল।
এদিকে তারও আগে বুধবার (২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৬ ফেব্রুয়ারির পর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে কি না, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন; যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ শতাংশ। হয়তো ৬ ফেব্রয়ারীর পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।
করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় গত ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সিদ্ধান্ত অনুযায়ী, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
Related News
বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকাRead More
ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সংবিধানে ফিরছে বহুল আলোচিত গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।Read More



Comments are Closed