তরুণীর গোসলের দৃশ্য ধারণ করে ধর্ষণ, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পুকুরঘাটে এক তরুণীর গোসলের দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে শেখ মো. শাহেদ (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে মৌলভীবাজার শহরের চৌমুহনা থেকে তাকে আটক করে র্যাবের একটি দল।
গ্রেফতারকৃত শাহেদ সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাশন মোল্লাপাড়া গ্রামের শেখ মো. আব্দুল রকিবের ছেলে।
র্যাব জানায়, ওই তরুণী (২২) ও অভিযুক্ত শাহেদ একে অপরের প্রতিবেশী। বিভিন্ন সময় শাহেদ ওই তরুণীকে প্রেম-ভালোবাসাসহ কুপ্রস্তাব দিতেন। রাজি না হওয়ায় শাহেদ ওই তরুণীর বাড়ির পুকুরঘাটে গোপন ক্যামেরা লাগিয়ে গোসল করাসহ কাপড় পরিবর্তনের ভিডিও ধারণ করে। সেই ভিডিও ভিকটিমকে দেখিয়ে তার সাথে প্রেম না করলে সেটি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীকে শাহেদ বার বার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই তরুণী ধর্ষিতা হওয়ার পর শাহেদকে ভিডিও ডিলিট করার কথা বললে তিনি টাকা দাবি করেন। পরবর্তীতে ওই তরুণী নিরুপায় হয়ে বিষয়টি তার পরিবারকে জানান এবং মঙ্গলবার রাতে বালাগঞ্জ থানায় ধর্ষণ ও পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে মৌলভীবাজার জেলাসদরের চৌমুহনা থেকে শাহেদকে আটক করে র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। পরে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed