Main Menu

জৈন্তাপুরে ৯৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৯৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার মো. আল আমিন (২০) কানাইঘাট উপজেলার বড়বন গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

র‌্যাব-৯ (স্পেশাল কোম্পানী) ইসলামপুরের একটি আভিযানিক দল বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার বড়গলি দরবস্ত বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে ৯৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর থানায় মামলা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed