সিলেটে শ্রমিকভর্তি পিকআপ ভ্যান খাদে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে গেলে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন তেমুখী-বাদাঘাট সড়কের মইয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক রুবেল মিয়া (২২) সিলেটের এয়ারপোর্ট থানাধীন কামারটিলার মৃত কালা মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সকালে নগরীর আম্বরখানা থেকে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে বাদাঘাটের দিকে যাচ্ছিলেন। তেমুখী-বাদাঘাট সড়কের মইয়ারচর এলাকায় যাওয়ার পর পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে রুবেল মিয়াসহ অন্তত ৪ জন শ্রমিক আহত হন।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় রুবেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed