Main Menu

সিলেটে আরো ৭৯৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেটে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে বিভাগে এ পর্যন্ত ১ হাজার ১৯৪ জন করোনায় মারা গেছেন।

একই সময়ে সিলেট বিভাগে নতুন করে আরও ৭৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে কোভিড-১৯ শনাক্ত হওয়া রোগির সংখ্যা দাড়ালো ৬০ হাজার ৭৪৬ জন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণের হার ছিল ৩৮ দশমিক ১৩ শতাংশ।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে চিকিৎসাধীন ছিলেন ১৯২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩৬ জন, সুনামগঞ্জ জেলায় ২৬ জন, হবিগঞ্জ জেলায় ৩ জন ও মৌলভীবাজার জেলায় ৭ জন চিকিৎসাধীন ছিলেন।

এপর্যন্ত বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৯৪৪ জন। মারা গেছেন ১ হাজার ১৯৪ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সরকারিভাবে ১১টি বিধিনিষেধ জারি করা হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

 

Share





Related News

Comments are Closed