সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৭৩৪
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ ব্যক্তিসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৯৩ জন।
একই সময়ে সিলেট বিভাগে ২১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৭৩৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪.০৬ ভাগ।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৪৪৮ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৪৬ জন, মৌলভীবাজারের ১৩৫ জন ও হবিগঞ্জের ১০৫ জন রয়েছেন। সবমিলিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন ৫৯ হাজার ২৮০ জন।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) সিলেট স্বাস্থ্য অধিদফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গত চব্বিশ ঘন্টায় সিলেট জেলার এক ব্যক্তি মারা গেছেন। দীর্ঘ কয়েক মাস পর টানা তিনদিন করোনায় মৃত্যুর ঘটনা ঘটলো সিলেটে।
গত একদিনে ১২২ জন করোনামুক্ত হয়েছেন। সবমিলিয়ে করোনামুক্ত মানুষের সংখ্যা ৫০ হাজার ৬৯৫ জন।
এদিকে, সিলেটের বিভিন্ন হাসপাতালে এখন ১৯৯ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। তন্মধ্যে ৯ জনকে রাখা হয়েছে আইসিইউতে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed