সুনু মিয়া কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: আলহাজ্ব সুনু মিয়া কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের সহায়তায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির আগামী শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
ছাতকের বাগইন মাদরাসা মাঠে হযরত শাহজালাল হাফিজিয়া মাদরাসা, শাহজালাল ইসলামী স্কুল এন্ড কলেজ ও শাহজালাল এতিমখানার সার্বিক তত্ত্বাবধানে এই ফ্রি চক্ষু শিবিরে চিকিৎসা দেওয়া হবে।
ঐ দিন সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রদান ও অপারেশনের উপযোগী ছানি রোগী বাছাই করে চিকিৎসার জন্য মৌলভীবাজার বিএনএসবি হাসপাতালে প্রেরণ করা হবে। অপারেশন উপযোগী চিকিৎসা নিতে আসা রোগীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed