Main Menu

সিলেটে একদিনে ৩৫৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে প্রতিদিন বেড়েই চলেছে মহামারি করোনাভাইরাসের সংক্রমন। গত চব্বিশ ঘন্টায় বিভাগে সাড়ে তিন শতাধিক আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ১৯২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৮.৬১ ভাগ।

শনাক্তকৃতদের মধ্যে ২২৯ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ৭৮ জন ও হবিগঞ্জের ২৬ জন।

সিলেট বিভাগে সবমিলিয়ে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৬ হাজার ৬৯৬ জন।

গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৪ জন। সুস্থ হয়েছেন ৫০ হাজার ২৮৮ জন। মারা গেছেন ১১৮৭ জন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে হাসপাতালে ৭৮ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।

Share





Related News

Comments are Closed