Main Menu

রাষ্ট্রপতির কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘খোলা চিঠি’

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি বরাবর খোলা চিঠি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১৭ জানুয়ারী) রাত ১০টার পর তারা এই চিঠি পড়ে শোনায়। আন্দোলনে নেতৃত্বদানকারী এক শিক্ষার্থী খোলা চিঠি পাঠ করেন।

Manual4 Ad Code

এতে উল্লেখ করা হয় “আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছি। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানের বিধি মোতাবেক আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আচার্য্য। আমাদের শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য আপনি সাংবিধানিক বিধি মোতাবেক আপনার প্রতিনিধিস্বরপ উপাচার্য নিয়োগ করে থাকেন।

Manual2 Ad Code

আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করার উদ্দেশ্যে অধ্যয়নে নিবেদিত আছি। গত রোববার (১৬ই জানুয়ারি) শাবিপ্রবির ড. এম এ ওয়াজেদ মিয়া ভবনের সামনে নিরাপদ আবাসন পরিবেশ নিশ্চিত করার জন্য ৩ দফা দাবিতে আন্দোলনরত আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যÍর¯ বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের আবাসিক ছাত্রী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর বিনা উস্কানিতে সুপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুলিশের নিষ্ঠুর হামলার ঘটনা ঘটছে। এসময় বাংলাদেশের জনগণের টাকায় ক্রয়কত আধুনিক অস্ত্রসজ্জিত পুলিশের নির্বিচারে লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের শিকার হয় নিরস্ত্র শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ২০ এর বেশি। এর মধ্য কারো মাথা ফাটিয়েছে, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের স্পিলটারের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে প্রচন্ড জখম হয়ে মারাত্মক আহত হয়েছে অনেকে। ছাত্রীদের ওপর অসম্ভব নিষ্ঠুরভাবে পুরুষ পুলিশ সদস্যরা মুহুর্মুহু লাঠি চার্জ করেছে। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পুলিশ ডেকে এনে শিক্ষার্থীদের ওপর এমন নৃশংস হামলার ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। দাবি না মেনে উল্টো পুলিশী হামলায় শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য যেভাবে মূল কুশীলবর ভূমিকা পালন করছেন তা সরাসরি সংবিধান বিরাধী এবং আপনার কর্তৃক জনাব ফরিদ উদ্দিন আহমদের উপর অর্পিত দায়িত্বের সরাসরি বরখেলাপ।

এ ঘটনায় শাবিপ্রবির সাবেক বর্তমান সকল শিক্ষার্থী হতবাক এবং সংক্ষুব্ধ। এই বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীরা মনে প্রাণে বিশ্বাস করে আমাদের মহামান্য আচার্য্য তাঁর জীবন অভিজ্ঞতা থেকে এটুকু বুঝতে পারতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ, দশ ও নিজেদের ভালোমন্দ অনুধাবন করার সক্ষমতা রাখে। আজ এটা দিনের মত পরিষ্কার যে আপনার প্রতিনিধি হিসেবে জনাব ফরিদ উদ্দিন আহমদ এই বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্ব পালনের সকল নৈতিক, যৌক্তিক ও সাংবিধানিক যোগ্যতা হারিয়েছেন। এ ঘটনা আমাদের দৃঢ়প্রতিজ্ঞ করেছি এই স্বৈরাচারী ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ক্ষমতায় বহাল রাখা বিশ্ববিদ্যালয়ের মলমন্ত্রের পরিপন্থি। বর্তমানে কোনো শিক্ষার্থীই এই উপাচার্যের দায়িত্ব থাকাকালে ক্যাম্পাসে নিরাপদ বোধ করছ না।

Manual5 Ad Code

আমাদের বিশ্ববিদ্যালয়ে রোববারের (১৬ জানূযারী) হামলার পর সোমবার সারাদিন ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, জলকামান ও রায়টকার সহ পুলিশের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে অনিরাপত্তার পরিবেশ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের মহামান্য আচার্য্যের কাছে আবেদন করছি অবিলম্বে ক্যাম্পাসে মোতায়েনকৃত অতিরিক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দিয়ে আমাদের নিরাপত্তা বিধান করুন। এ উদ্ভুত পরিস্থিতিতে, শাবিপ্রবি শিক্ষার্থীরা উপাচার্যের পদ থেকে হামলার মূল মদদদাতা ফরিদ উদ্দিন আহমদের অবিলম্বে পদত্যাগ দাবি করে তাকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে মহামান্য আচার্যের কাছে আমাদের আবেদন, আপনার সরাসরি হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের পদত্যাগ নিশ্চিত করে, একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে অতিসত্ত্বর নিয়োগ দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে উদ্যোগ নিন।”

Manual3 Ad Code

সোমবার গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এসময় একজন শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের পক্ষে খোলা চিঠিটি পাঠ করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code