শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তথ্য গুজব
বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে যাচ্ছে। এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারা বলছে এটি একটি গুজব, শিক্ষামন্ত্রী এ সংক্রান্ত কোনো বক্তব্য দেননি।
শনিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে সরকার নিয়মিত পরিস্থিতি মনিটর করছে। করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের আবার সভা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার এই মুহূর্তে শিক্ষার্থীদের টিকা দেওয়া নিশ্চিত করার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত কোনো রকমের গুজবে কান না দিতে এবং আগাম তথ্য দেওয়া থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হলো।
Related News
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More



Comments are Closed