Main Menu

সিলেটে হচ্ছে বিপিএলের ৬টি ম্যাচ

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ২১ জানুয়ারী শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসর। দেশের ৩ টি ভেন্যুতে হবে আসরের ৩৪টি ম্যাচ। এর মধ্যে মাত্র ৬টি ম্যাচ অনুষ্টিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

Manual1 Ad Code

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বলছে, ঢাকা পর্ব দিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল। ২১ থেকে ২৫ জানুয়ারি চলবে এ পর্ব। এরপর ২৮ জানুয়ারি চট্টগ্রাম পর্ব শুরু হয়ে শেষ হবে ১ ফেব্রুয়ারী। এই পাঁচদিনের মধ্যে দুইদিন পর মধ্যখানে একদিন বিরতি। ৩ ফেব্রুয়ারী থেকে পুনরায় শুরু হবে ঢাকা পর্ব। শেষ হবে ৪ ফেব্রুয়ারী।

Manual1 Ad Code

সিলেট পর্বের ৩ দিনই সিলেট সানরাইজার্সের ম্যাচ আছে। বিপিএলের সিলেট পর্ব ৩ দিনের, ৭ ফেব্রুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী। এ পর্বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনে দুটি করে মোট ৬টি ম্যাচ হবে। ৭ ফেব্রুয়ারী সিলেটে দুপুর দেড়টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। পরে সন্ধ্যা ৭টায় সিলেট সানরাইজার্স লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে। ৮ ফেব্রুয়ারী দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের অপর ম্যাচে সিলেট সানরাইজার্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। সিলেট পবের্বর শেষদিনে, ৯ ফেব্রুয়ারী দুপুর দেড়ায় খুলনা টাইগার্স মুখোমুখি হবে ঢাকার। এদিন সন্ধ্যা ৭টায় সিলেট সানরাইজার্স প্রতিপক্ষ হিসেবে পাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

Manual5 Ad Code

বিপিএলের শেষ পর্ব ঢাকায় শুরু হবে ১১ ফেব্রুয়ারি। ফাইনালের মধ্য দিয়ে ১৮ ফেব্রুয়ারী পর্দা উঠবে বিপিএল অষ্টম আসরের।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code