জৈন্তাপুরে অগ্রণী ব্যাংক লি. এর শাখা উদ্ভোধন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অগ্রণী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ভোধন করা হয়েছে। ৪ জানুয়ারী সকাল ১১টায় জৈন্তাপুর ষ্টেশন বাজারে অগ্রণী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্ভোধন অনুষ্ঠানে অগ্রনী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মাহাব্যবস্থাপক মো. আব্দুল লতিফের সভাপতিত্বে ও তামাবিল শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংক লিমিটেড সিলেট সার্কেল মহাব্যবস্থাপক রূবানা পারভীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ, অগ্রনী দুয়ার সার্ভিসেস লি: এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জিয়াউল হক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, তামাবিল স্থল বন্দরের সিআইপি সদস্য মো. জালাল উদ্দিন, মো. মনিরুজ্জামান মিন্টু, সরোয়ার হোসেন সেদু, মো. সিরাজুল ইসলাম, আবু সুফিয়ান বেলাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানের অতিথিরা কেক কেটে শাখার উদ্ভোধন ঘোষনা করেন।
Related News
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed