Main Menu

সিলেটে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো সিলেট জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।

Manual4 Ad Code

মঙ্গলবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বেলা ১টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জন্ম হয় বাংলাদেশ ছাত্রলীগের।
বক্তারা বলেন, আগামীদিনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে এবং শেখ হাসিনার নেতৃত্বে ও দিকনির্দেশনায় কাজ করে গেলে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন থাকবে। ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটুকু প্রত্যাশা।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হুসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার।

এসময় র‌্যালী ও সমাবেশে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার শাহা, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ আব্বাস উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ, মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য তপন মিত্র, সদস্য রাহাত তরফদার, এমরুল হাসান, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি- আফসার আজিজ, মহানগর সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুর রকিব বাবলু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন, মহানগর সেচ্ছাসেবকলীগ সহ সভাপতি এম. রশিদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক সম্পাদক রুমেল সিরাজ সহ সিলেট জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code