তাহিরপুরে শিশু রিহান হত্যা, সেই ঘাতক মামা কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে ছয় বছরের শিশু মাহবুব আলম রিহানকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সেই ঘাতক মামা তৌহিদ মিয়া (৪০) কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার রাতে নিহত শিশুর মা শাহিনা বেগম ছেলে হত্যার অভিযোগে (ভাইয়ের শ্যালক) বিয়াই তৌহিদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখায়।
তৌহিদ জেলার তাহিরপুর উপজেলা সদরের ভাটি তাহিরপুর গ্রামের সাক্তা উদ্দিন ওরফে আফাজ উদ্দিনের ছেলে।
মামলার বাদী জামালগঞ্জের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের হানিফ উদ্দিনের স্ত্রী শাহিনা বেগম জানান, তৌহিদ গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীপুর গ্রামে ভগ্নিপতি হাবিবুর রহমানের বোন মিলি বেগমের বাড়িতে বেড়াতে আসেন। পরে সোমবার সকালে ভগ্নিপতি হাবিবুর রহমানের প্রতিবেশী বাসিন্দা ভগ্নিপতি হানিফ উদ্দিন ও বোন শাহিনা দম্পতির ছেলে মাহবুব আলম রিহানকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন তৌহিদ।
ঘটনার পর পরই পরিবার ও গ্রামের লোকজন ঘাতক তৌহিদকে আটক করে জামালগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed