Main Menu

ভারতের চেয়ে আমাদের দে‌শে মাথাপিছু আয় বে‌ড়ে‌ছে : পরিকল্পনা মন্ত্রী

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি: পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এ‌ম‌পি বলেছেন, পশ্চিমারা এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলত। কিন্তু গত ১২ বছরে বাংলাদেশ উন্নতি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে দেখছে। যে পাকিস্তান আমাদের শোষণ করে করাচি-ইসলামাবাদ গড়েছিল সেই পাকিস্তান অর্থনীতিতে আমাদের অর্ধেকও না। আমাদের প্রতিবেশী বিশাল ভারতের চেয়ে আমাদের দে‌শে মাথাপিছু আয় বে‌ড়ে‌ছে। আর এই অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে ‌ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল আইসিটি এক্সলিন্স এওয়ার্ড ও তাঁর পুত্র সজিব ওয়াজেদ জয় এসোসিও লিডারশীপ এওয়ার্ড লাভ করায় এ সমাবেশ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধায় সুনামগঞ্জের ছাতক উপ‌জেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সুনামগঞ্জ জেলা আ`লীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আ`লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের প‌রিচালনায় অনু‌ষ্টিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা ব‌লেন।

অনু‌ষ্টিত সমা‌বে‌শে বি‌শেষ অ‌তি‌থি বক্তব্য রা‌খেন সুনামগঞ্জ জেলা আ`লীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, জেলা আ`লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য, শামিম আহমদ চৌধুরী ।
অনু‌ষ্টিত সমা‌বে‌শে অন্যান্যদের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন ইউ‌পির চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমদ সা‌হেল, সাইফুর আলম, নুর উ‌দ্দিন, শামীমুল ইসলাম, দেওয়ান আব্দুল খা‌লিক পীর, আবুল হোসেন, ব্যবসা‌য়ি আহমদ শাখায়াত চৌধুরী সে‌লিম।

এ সমা‌বেশ ঘি‌রেই শহর সহ উপজেলাজুড়ে নতুন নতুন তোরন ও নানা রকম ব্যানার ফেষ্টুন ও বিলবোর্ড শোভা পাচ্ছে। মন্ত্রীকে স্বাগত জানি‌য়ে ছাতক-গোবিন্দগঞ্জ এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে দু`শতাধিক গেইট (তোরন) নির্মাণ ক‌রা হয়।

মন্ত্রীকে স্বাগত জানি‌য়ে ছাতক-গোবিন্দগঞ্জ এবং সিলেট-সুনামগঞ্জ সড়কে দু`শতাধিক গেইট (তোরন) নির্মাণ ক‌রা হয়।

এর আ‌গে পৌরসভার কার্যালয় পরিদর্শন ও পৌর পরিষদ কর্মকর্তা কর্মচারীদের সাথে এক মতবিনিময় ও ছাতক সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার শুভ উদ্ভোধন ও বঙ্গবন্ধু ম্যুারাল এর ভিত্তি প্রস্তর স্থাপন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ক‌রে‌ছেন তি‌নি। সমা‌বেশ শে‌ষে উপজেলার গোবিন্দগঞ্জে সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান ও‌লিউর রহমান চৌধুরীর বাড়ীতে সোনালী অতীত ক্লাব কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

Share





Related News

Comments are Closed