দেশে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৫
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৫ জনে।
শনিবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই সময়ে নতুন করে আরও ১৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৩ হাজার ৪৬২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী। তারা ঢাকা বিভাগে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।
এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৩৯ জনের দেহে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশেরRead More
বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্টRead More



Comments are Closed