রোববার শুরু এসএসসি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: রোববার (১৪ নভেম্বর) এসএসসি পরীক্ষায় বসছে সারা দেশের ২২ লাখের বেশি পরীক্ষার্থী। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে পরীক্ষার খাতা।
বসানো হয়েছে সিট। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিয়ে শিক্ষাবোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
করোনার কারণে যথাসময়ে অনুষ্ঠিত হয়নি ২০২১ সালের এসএসসি পরীক্ষা। ছিল নানা অনিশ্চয়তা। সব বাধা কাটিয়ে রাত পোহালেই পরীক্ষার হলে বসবে সারা দেশে ২২ লাখ এসএসসি পরীক্ষার্থী।
সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে ৮টি প্রশ্নের মধ্যে ২টি উত্তর দিতে হবে। আর এমসিকিউ অংশে ২৫টির মধ্যে ১২টির উত্তর। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে ১১টির মধ্যে ৩টি এবং এমসিকিউ অংশে ৩০ টির মধ্যে ১৫টি উত্তর দিতে হবে। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে খাতা। বসানো হচ্ছে সিট।
আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব হোসেনে আরা খাতুন বলেছেন, আসন বিন্যাসে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টি।
পরীক্ষার শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, প্রশ্নফাঁসের নামে গুজব ছড়ালে নেওয়া হবে ব্যবস্থা।
কোনো পরীক্ষার্থীর মধ্যে করোনার লক্ষণ দেখা গেলে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার জন্য প্রতি কেন্দ্রেই থাকবে আইসোলেশন সেন্টার।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed