চতুর্থ ধাপে সিলেটের ৭৯ ইউনিয়নে ভোট
বৈশাখী নিউজ ডেস্ক: চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৩ ডিসেম্বর এই ধাপে দেশের ৮৪০টি ইউপিতে ভোটগ্রহণ হবে। এরমধ্যে সিলেট বিভাগের ৭৯ টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
৮৯তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচন ভবনে বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ তফসিল ঘোষণা করেন। একই তফসিলে তিনটি পৌরসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।
তফসিল অনুযায়ী চতুর্থধাপে সিলেট বিভাগের যেসব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ, ফুলবাড়ী, লক্ষীপাশা, বুধবারিবাজার, ঢাকা দক্ষিণ, লক্ষণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশা, শরীফগঞ্জ ইউনিয়ন ও বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাতিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া, লাওতা ইউনিয়ন।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেহপুর, উত্তরভাগ, মুনশীবাজার, পাঁচগাঁও, রাজনগর, টেংরা, কামারচাক, মনসুরনগর ইউনিয়ন ও মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর, মনুমুখ, কামালপুর, আপারকাবাগলা, আখাইলকুড়া, একাটুনা, চাদনীঘাঁট, কনকপুর, আমতৈল, নাসিরাবাদ, মুস্তফাপুর, গিয়াসনগর ইউনিয়ন।
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ি, মুড়িয়াউখ, বামৈ, করাব, বুল্লা (ইভিএম) ইউনিয়ন ও বানিয়াচং উপজেলার বানিয়াচং উ.পূ, বানিয়াচং উ.প, বানিয়াচং দ.পূ, দৌলতপুর, খাগাপাশা, বড়ইউড়ি, খাগাউড়া, পুকড়া, সুবিদপুর, মকরমপুর, সুজাতপুর, মন্দরি, মুরাদপুর পৈলারকন্দি ইউনিয়ন।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, চিলাউড়া হলদিপুর, রাণীগঞ্জ, সৈয়দপুর শাহারপাড়া, আশারকান্দি, পাইলগাঁও, পটলি ইউনিয়ন, দিরাই উপজেলার রফিনগর, ভাটিপাড়া, রাজানগর, চরনারচর, দিরাই সরমঙ্গল, করিমপুর, জগদল, তাড়ল, কুলঞ্জ ইউনিয়ন ও বিশ্বম্বরপুর উপজেলার ফতেহপুর, বাধাঘাট দক্ষিণ, পলাশ, ধনপুর ও সলুকাবাদ ইউনিয়ন।
Related News
কমলগঞ্জে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র স্রোতে ধলাই নদে তলিয়ে যাওয়ার চারRead More
দিরাইয়ে ৪ ফার্মেসিকে জরিমানা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে চারRead More



Comments are Closed