মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘাটাইল-ধলাপাড়া সড়কের চেয়ারম্যানবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ, একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর ও মৃত রমজান আলীর ছেলে শাহীন। তারা ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এজাহারুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, তিন শিক্ষার্থী একটি আরটিআর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে স্বজনরা এসে নিহতদের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed