সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা এখন ১১৭৭ জনে দাঁড়িয়েছে।
এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ জন। ৮০৯ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৬২।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। তাকে নিয়ে মৃতের সংখ্যা এখন ১১৭৭ জনে দাঁড়িয়েছে।
মৃতদের মধ্যে সিলেট জেলায় ৯৮৪ জন, সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪ জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৮৩২ জন, সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৬৮ জন ও হবিগঞ্জের ৬৬৫১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ৬৮ জন।
তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ৯ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed