জলমহালে দুই সন্তানের জনকের ভাসমান লাশ!
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে জলমহাল থেকে গোলাম নুর নামে দুই সন্তানের জনকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ নভেম্বর) রাতে নিহতের মরদেহ উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন সুরতহাল রিপোর্ট তৈরীর দায়িত্বে থাকা থানার এসআই মো. নাজমুল হক।
নিহত গোলাম নুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মৃত আকরম আলীর ছেলে। দুই শিশু সন্তানের জনক নিহত গোলাম নুর স্ত্রী সন্তানদের নিয়ে গত কয়েকবছর ধরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর গ্রামে শশুড় বাড়িতে বসবাস করে আসছিলেন।
বুধবার রাতে নিহতের সহোদর আলী হোসেন জানান, উপজেলার গোলকপুরে থাকা শশুড় বাড়িতে যাবার উদ্দেশ্যে গত মঙ্গলবার সকালে উজান তাহিরপুরের পৈতৃক বাড়ি হতে বের হয়ে যান গোলাম নুর।
এরপর দিনভর শেষে ওই রাতেও শশুড় বাড়িতে থাকা স্ত্রী সন্তানদের নিকট ফিরেননি তিনি।
বুধবার সন্ধায় উপজেলার গোলাঘাট জলমহালের পশ্চিম তীরে আলমখাল সংলগ্ন ২ হতে ৩ ফুট অগভীর পানির উপর এক ব্যাক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে কয়েকজন জেলে থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ রাতেই জলমহাল থেকে গোলাম নুরের ভাসমান লাশ উদ্ধার করে।
নিহতের সহোদর আলী হোসেন আরো জানান, আমার বড়ভাইয়ের মৃত্যুর কারন সুনিশ্চিত না হওয়ায় পুলিশী পরামর্শে বুধবার রাতে আমি বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছি।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed