মেডিকেলে সশরীরে ক্লাস শুরু ৬ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: মেডিকেল কলেজগুলোয় ৩য় ও ৪র্থ বর্ষসহ অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবশিষ্ট সকল বর্ষে সশরীরে ক্লাস চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে আবারও সশরীরে ক্লাস শুরু হচ্ছে।
বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মােহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রস্তাব ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে মেডিকেল কলেজসমূহের ৩য় ও ৪র্থ বর্ষসহ অন্যান্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবশিষ্ট সকল বর্ষের ক্লাস আগামী ৬ নভেম্বর (শনিবার) থেকে সশরীরে শুরুর জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলাে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সশরীরে ক্লাস শুরুর ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রতিপালন করতে হবে:
১. কোভিড-১৯ এর দুই ডোজ টিকাপ্রাপ্ত শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন।
২. ক্লাস শুরুর আগে সকল শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপর প্রশিক্ষণ প্রদান করতে হবে।
৩. শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
৪. হাসপাতালের ওয়ার্ডে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।
৫. শিক্ষার্থীদের সংক্রমণের উপর নজরদারি রাখতে হবে এবং
৬. সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা, আইসোলেশন এবং তাদের সংস্পর্শে আসা ছাত্র বা ছাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিনের ব্যবস্থা করতে হবে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed