Main Menu

ছাতকে ভারতীয় গাড়ি চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে ভারতীয় চুনাপাথরবাহী গাড়ি চাপায় এক বারকি শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকালে ছাতকের ইসলামপুর ইউনিয়নের ভারত সীমান্তের ইছামতি নদীতে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ভারতীয় চুনাপাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভারত সীমান্তের অভ্যন্তরে ইছামতি নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় নৌকায় বসে থাকা বাংলাদেশী বারকি শ্রমিক আকিব হোসেন (২৫) চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত আকিব হোসেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের সিরাজ মিয়ার পুত্র। লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।

ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, ময়না তদন্ত শেষে ভারতীয় পুলিশ মঙ্গলবার লাশটি হস্তান্তর করতে পারে বলে তিনি আশাবাদী।

Share





Related News

Comments are Closed