দেশে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ২১১
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৬৮ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২১১ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার ২২৬ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ২২ শতাংশ।
একই সময়ে সুস্থ হয়েছেন ২৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন।
রোববার (৩১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ জন, নারী ৪ জন। এর মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে।
এর আগে শনিবার (৩০ অক্টোবর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ৮ জন। করোনা শনাক্ত হয় ১৬৬ জনের দেহে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed