দেশে করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ১৬৬
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে।
এসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৬৬ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ২৪০ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ২৫ শতাংশ।
এসময়ে সুস্থ হয়েছেন আরও ১৮১ জন। মোট সুস্থ ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ২ জন। এর মধ্যে ঢাকায় ৪, চট্টগ্রামে ২, খুলনায় ১ ও সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮৪০ জন পুরুষ মারা গেছেন। অন্যদিকে নারী মারা গেছেন ১০ হাজার ২২ জন।
এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ৭ জন। করোনা শনাক্ত হয় ৩০৫ জনের দেহে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed