সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এনিয়ে বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৭৫ জন।
একই সময়ে ৬২৩টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেটে ২ ও সুনামগঞ্জে একজন করোনা শনাক্ত হন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৪৮ শতাংশ।
শনিবার (৩০ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৭১ জনে। এরমধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৯৬৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৯ এবং মৌলভীবাজারে ৮ হাজার ১৬৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ১০ জন হবিগঞ্জ ও ২ জন মৌলভীবাজার জেলার।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এপর্যন্ত বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৭৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৮৬৪ জন, সুনামগঞ্জের ৭৩, হবিগঞ্জের ৪৮ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৮ জন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন ও সুনামগঞ্জের হাসপাতালে ২ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed